শিরোনাম
◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ বছর পর ঢাকার শাহজালাল বিমানবন্দর ঘুরে গেল ব্রিটিশ এয়ারওয়েজ

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের চারটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে সে দেশের সরকার। এর অংশ হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজের ওই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি মঙ্গলবার ঢাকায় আসে।

[৩] বিশেষ ওই ফ্লাইটে ১০ জন শিশুসহ ২৬৪ জন ব্রিটিশ নাগরিক তাদের দেশে ফিরে গেছেন বলে শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচ এম তৌহিদ উল আহসান জানান।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ডিজিএম তাহেরা খন্দকার জানান, আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজের আরও তিনটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসবে যুক্তরাজ্যের বাকি নাগরিকদের ফিরিয়ে নিতে।

[৫] বাংলাদেশ এভিয়েশন হাবের তথ্য অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করে ১৯৭৫ সালের জানুয়ারি মাসে। সে সময় ভিসি ১০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করত বিশ্বের জনপ্রিয় এ বিমান সংস্থা।

[৬] যাত্রী বাড়তে থাকায় পরে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইটও পরিচালনা করত ব্রিটিশ এয়ারওয়েজ। কিন্তু লোকসান পড়ে ৩৪ বছরের পুরনো এ রুট ২০০৯ সালের ২৮ মার্চ তারা বন্ধ করে দেয়।

[৭] ১১ বছর পর ঢাকায় নামা ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম উড়োজাহাজটি ব্রিটিশ নাগরিকদের নিয়ে উড়াল দেয়ার পর এক টুইটে বাংলাদেশ সরকার এবং বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / ই-আ

  • সর্বশেষ