শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডার ভয়াবহ বন্দুক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জন, আরো হতাহতের আশঙ্কায় তদন্ত বাড়িয়েছে পুলিশ

শাহনাজ বেগম : [২] কানাডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ওই বন্দুক হামলায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুলিশ, নার্স ও শিক্ষক রয়েছেন বলে সোমবার কানাডিয়ান নোভা স্কটিয়া আরসিএমপির চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস লেদার সাংবাদিকদের জানিয়েছেন। বেশিরভাগ আবাসস্থলগুলোয় গুলি চালানোয় অন্যান্য ক্ষতিগ্রস্থদের অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি। রয়টার্স, এবিসি নিউজ

[৩] শনিবার দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ নোভাস্কোটিয়ায় প্রদেশের পোর্টেপিকে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে এই তাণ্ডব চালায় ৫১ বছর বয়সী বন্দুকধারী গ্যাব্রিয়েল ওয়ার্টম্যান।

[৪] দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, বন্ধুকধারী দন্ত চিকিৎসার সরঞ্জাম তৈরির কাজ করতেন। পুলিশের গাড়ির মতো সাজিয়ে এবং পুলিশের পোশাকে হামলা চালানোর এ পর্যায়ে বন্দুকধারীও নিহত হয়।

[৫] কানাডার বন্দুক আইন যথেষ্ট কড়াকড়ি, তাই দেশটিতে এ ধরনের ঘটনা বিরল। এর আগে ১৯৮৯ সালে কুইবেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি করে ১৫ জন নারীকে হত্যা করে এক বন্দুকধারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়