শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের গণমাধ্যম স্বাধীন হলে করোনাভাইরাস বৈশ্বিক অতিমহামারীর রূপ নিতো না

আসিফুজ্জামান পৃথিল : [২] সারা বিশ্বজুড়েই ক্ষমতাশালী নেতারা সংবাদকর্মীদের দমন করতে করোনাভাইরাস সঙ্কটকে ব্যবহার করছেন। একটি শীর্ষ গণমাধ্যম ওয়াচডগ এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে, উহানে করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই গণমাধ্যম যথেষ্ট স্বাধীনতা পেলে এটি বৈশ্বিক মহামারীতে পরিণত হতো না। সিএনএন, আরএসএফ

[৩] রিপোর্টার্স উইদআউট বর্ডারস-আরএসএফ চীনের সমালোচনা করে বলছে, মহামারীর তথ্য গোপন করার মধ্যে কৃতিত্বের কিছুই নেই। এছাড়াও সাংবাদিকদের সাজা দেয়ার নতুন আইন গ্রহণ করায় হাঙ্গেরিয়ান প্রেসিডেন্ট ভিক্টর অরবানেরও তুমুল সমালোচনা করেছে আরএসএফ।

[৪] তাদের অভিযোগ এই মহামারীকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জায়ার বলসানরো গণমাধ্যমকে অবহেলা করছেন। তারা দুজনেই প্রকাশ্যে গণমাধ্যমের প্রতি ঘৃণাও প্রকাশ করছেন।

[৫] আরএসএফের যুক্তরাজ্য ব্যুরো পরিচালক রেবেকা ভিনসেন্ট সিএনএনকে বলেন, ‘যদি চীনে গণমাধ্যমের স্বাধীনতা থাকতো, যদি হুইসেল ব্লোয়ারদের চুপ করিয়ে না দেয়া হতো, সবম্ভবত এই বৈশ্বিক অতিমহামারী হতোই না।’

[৬] ’মাঝামাঝে আপনি তাত্ত্বিতভাবে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে পারেন। কিন্তু এবার প্রমাণ হলো এটি অনেকটাই ব্যবহারিক। এটা আমাদের স্বাস্থ্য, আমাদের জীবনের উপরেও প্রভাব ফেলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়