শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হার্টে অস্ত্রোপচারের পর সংকটজনক অবস্থায় কিম জং উন, সন্দেহ মার্কিন গোয়েন্দাদের

লিহান লিমা: [২] মার্কিন গোয়েন্দা দপ্তরের সূত্রে বলা হয়েছে, নিজের দাদা দ্বিতীয় কিম সাং এর জন্মদিন রাষ্ট্রীয় উৎসব হিসেবে পালন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ১৫ এপ্রিল ওই অনুষ্ঠানের চার দিন আগে তাকে শেষবার জনসম্মুখে দেখা যায়। সিএনএন, আল জাজিরা

[৩]সিআইএ কোর্তে ব্রæস কিঙ্গার সিএনএনকে বলেন, ‘তিনি ওই অনুষ্ঠানে যোগ না দেয়ায় মার্কিন গোয়েন্দাদের সন্দেহ বাড়তে থাকে। সম্ভবত তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে।’

[৪]এর আগে দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম জানায়, ১২ এপ্রিল হার্ট সার্জারি করেছেন কিম। অতিরিক্ত ধূমপান, স্থুলতা ও পরিশ্রমের কারণে হার্ট সার্জারি করতে হয়েছে তাকে। দেশটির হায়েনসাং কাউন্টির ভিলায় সার্জারির পর কিমের অবস্থা কিছুটা উন্নতি হলে চিকিৎসক দলের মধ্যে অনেকেই ১৯ এপ্রিল পিয়ংইয়ং ফিরে আসেন। খুম কমই তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য রয়ে যান।

[৫]তবে এর আগেও কিমের স্বাস্থ্য নিয়ে নানা গুজব রটেছিলো। এছাড়া উত্তর কোরিয়ার অন্দরমহলের খবর পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। দেশটির নেতাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো খবরই সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। বিদেশী গণমাধ্যমকে বেছে বেছে খবর দেয়া হয়।

[৬] এর আগে ২০০৮ সালে উত্তর কোরিয়ার ৬০তম জন্মদিনে একইভাবে কিমের বাবা কিম জং ইল অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছিলো তার শরীর খারাপ। পরে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর তিনি ২০১১ সাল পর্যন্ত শয্যাশায়ী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়