শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের আধাঁরে পুলিশ ও নাইট গার্ডদের মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী দিলেন ঢাকা জেলা পুলিশ

মোঃ রাসেল হোসেন : [২] ঢাকার ধামরাইয়ের পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৬ টি ইউনিয়নের ১৫০ জন গ্রাম পুলিশ ও বিভিন্ন বাজারে র নাইট গার্ড, তৃতীয় লিঙ্গ হিজড়াদের সহ মোট ৪ শতাদিক পরিবারের মাঝে রাতের আধাঁরে উপহার সামগ্রী বিতরন করছেন ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ধামরাই থানা পুলিশ।

[৩] সোমবার (২০ এপ্রিল)রাতে সোমভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও সোমভাগ বাজারের নাইট গার্ডদের মাঝে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা। এসময় সাথে ছিলেন ঢাকা জেলা (উত্তর) অপরাদ অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ।

[৪] উপহার সামগ্রী তালিকায় ছিল চাল, মসুরের ডাল, আলু, সয়াবিন তেল, পিয়াজ,সাবান ও চিনি ও টেং।

[৫] এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমানসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শাকু,সোমভাগ ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রফিক প্রমুখ।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সাংবাদিকদের জানান, জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্যসামগ্রী রাতের আধারে নিরাপদ দ্রুরত্ব বজায় রেখে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

[৭] এছাড়া, করোনার ভয়াবহতা থেকে নিজে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি পরিবাররের সদস্যদের প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহব্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়