শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস রোগীকে প্যারালাইজড করে দিতে পারে

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে এতদিন জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এবার ইতালির মন্ডিনো ফাউন্ডেশনের একদল বিজ্ঞানী সতর্ক করেছেন যে, করোনা আক্রান্ত হওয়ার পর কিছু রোগীর গুলেন ব্যারি সিনড্রোম বিকাশ দেখা গেছে।

[৩] গুলেন ব্যারি সিনড্রোম খুব বিরল এবং গুরুতর শারীরিক দশা যা স্নায়ুকে প্রভাবিত করে। এতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে সারা শরীরে দুর্বলতা, অসাড়তা, ব্যথা দেখা দিতে পারে এবং একপর্যায়ে নড়াচড়ার সামর্থ্যও হারিয়ে যেতে পারে।

[৪] এ গবেষণায় গবেষকরা ২৩ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ইতালির তিনটি হাসপাতালে করোনাভাইরাস রোগীদের বিশ্লেষণ করেন। এ সময়ে তারা দেখতে পান, অন্তত ৫ জন রোগী অস্থায়ীভাবে প্যারালাইজড হয়ে গুলেন ব্যারি সিনড্রোম বিকাশ করেছে।

[৫] ডা. জিয়ানপাওলো টসকানোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। গবেষণাপত্রে গবেষকরা লিখেছেন, কোভিড-১৯ এর লক্ষণগুলোর সূত্রপাত এবং গুলেন ব্যারি সিনড্রোমের প্রথম লক্ষণগুলোর মধ্যবর্তী ব্যবধানটি ৫ থেকে ১০ দিনের মধ্যে ছিল।’

[৬] রোগপ্রতিরোধ ক্ষমতায় সমস্যার কারণে গুলেন ব্যারি সিনড্রোম দেখা দেয় এবং প্রায়শই সংক্রমণের পরে ঘটে। এর আগে জিকা সহ অন্যান্য সংক্রমণের রোগীদের মধ্যে এই সিনড্রোম দেখা গেছে।

সুত্র : রাইজিংবিডি ডট কম / ই-আ

  • সর্বশেষ