শিরোনাম
◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারো এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, সব জমিতেই চাষ করবেন, বললেন প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২] সোমবার [২০ এপ্রিল) সকাল ১০টায় বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। সময় ও যমুনা টিভি

[৩]  তিনি বলেন, বর্গা চাষিদের জন্য বিনা সুদে ঋণ দেয়া হবে। খাদ্য মোকাবেলায় চাষাবাদে মনোযোগি হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

[৪] শেখ হাসিনা বলেন, রমজান মাসে যেন সংকট না হয় সেজন্য বিশেষ খাদ্য সহায়তা চালু করা হবে। করোনা সংকটকালীন যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা শুধু এই বছরই নয় আগামী দুই তিন বছর প্রণোদনা চালু থাকবে বলে জানান তিনি।

[৫] করোনায় চিকিৎসক-নার্সদের জন্য সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এগুলো যেন চিকিৎসক-নার্সরাই ব্যবহার করেন অন্যদের জন্য নয়। করোনা প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে যাওয়ায় চিকিৎসক-নার্স-সেনাবাহিনী-পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান সরকারপ্রধান।

  • সর্বশেষ