শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৫ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি

ডেস্ক রিপোর্ট : [২] বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের পর এবার ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে।

[৩] বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেন। রোববার এ সংক্রান্ত একটি নোটিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটেও দেয়া হয়েছে।

[৪] অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত অফিস আদেশে ২৫ জনকে দেশের বিভিন্ন প্রান্তে ২৬ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়।

[৫] বদলি হওয়া ২৫ জনের মধ্যে পরিদর্শক পদে তিন জন, উপ-পরিদর্শক পদে চার জন, সহকারী উপ-পরিদর্শক পদে পাঁচ জন, সিপাহী পদে ছয় জন, হিসাবরক্ষক পদে এক জন, ড্রাইভার পদে দুই জন, কম্পিউটার অপারেটর, ওয়ারলেস অপারেটর, অফিস সহায়ক ও অফিস সহকারি পদে এক জন করে রয়েছেন।

[৬] এর আগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম হাফিজুর রহমানকে পৃথক আদেশে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

[৭] গত, শনিবার (১৮ এপ্রিল) লকডাউন উপেক্ষা করে জনসমাগম এবং অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরেরর সংশ্লিষ্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরামান ছবি নিতে যান। এ সময় সেখানে উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে।

সুত্র : বাংলা ট্রিবিউন / ই-আ

  • সর্বশেষ