শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল ও নিম্নমানের মাস্ক তৈরি করায় পৌনে ৩ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] পুরান ঢাকার নয়াবাজার এবং মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে র‌্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

[৩] তিনি বলেন, অভিযানকালে দেখা যায়, নকল সার্জিক্যাল মাস্ক মজুত ও ব্যবহৃত মাস্ক পুনরায় লন্ড্রি করা এবং অত্যন্ত নোংরা পরিবেশে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক তৈরি করা হচ্ছে। যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ। সে জন্য নয়াবাজার ভাই ভাই প্লাস্টিক প্রোডাক্টসকে ৭৫ হাজার এবং মিডফোর্ড এলাকার তামান্না ড্রাগ হাউজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] তিনি আরো জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধে ওই দুই এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ