শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে পত্রিকা বিক্রেতাদের পাশে যুবলীগনেতা ফারুক সরকার

রেজাউল করিম , সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন পত্রিকা বিক্রেতাদের (হকার) মানবেতর জীবন যাপন সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাড়ালেন বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক .ফারুক সরকার।

[৩] তিনি নিজম্ব অর্থায়নে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বেলকুচি প্রেসক্লাব থেকে ১৪ জন পত্রিকা বিক্রেতাকে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম, দপ্তর সম্পাদক ভি কে জয়, প্রেসক্লাবের সদস্য এম এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি-চৌহালী পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল প্রমুখ।

[৫] পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন পত্রিকা বিক্রেতারা (হকার) মানবেতর জীবন যাপন করছে তারপরও সরকারী বা সামাজিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়ায়নি। আমাদের সাংবাদিকরা মানবতার সংবাদটি প্রকাশ করার পর এই প্রথম সহযোগিতা পেলাম।

[৬] বেলকুচি উপজেলার যুবলীগের যুগ্ন-আহব্বায়ক ফারুক সরকার বলেন। কর্মহীন পত্রিকা বিক্রেতাদের (হকার) সংবাদটি আমার দৃষ্টিগোচর হয় তাদের পাশে দাড়াতে পেরে আমি আনন্দিত। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়