শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরো লকডাউন রেখে, স্বাস্থ্যবিধি মেনে আর্থিক কার্যক্রম পরিচালনার কথা বললো নাগরিক প্ল্যাটফর্ম

বিশ্বজিৎ দত্ত: [২] সংবাদ সম্মেলণে জানানো হয়, ৪০ টি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দেশে ৬০০ কোটি টাকার ত্রাণ ফান্ড গঠন করেছে। স্থানীয় পর্যায়ে কিছু এনজিও এই ত্রাণ বিলিও করেছে।

[৩] আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারি ত্রাণের একটা জবাবাদিহিতা থাকা দরকার। এরজন্য প্রয়োজন জাতীয় ঐক্যেরভিত্তিতে দুর্যোগ মোকাবিলা কমিটি গঠনের।

[৪] যেভাবে প্রণোদনা দেয়া হচ্ছে তাতে মানুষ ঋণের ফাঁদে পড়ে যাবে। সামনে কাজ নেই তো ঋণ পরিশোধ করবে কিভাবে। মানুষের সঞ্চয় কমছে। এখন মানুষ সঞ্চয় ভেংগে
খাচ্ছে। সম্পদের মূল্য কমে যাচ্ছে।

[৫] নগরিক প্ল্যাটফর্ম মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা মানুষের স্বাস্থ্য সচেতনতা, ডিজিটাল সচেতনতা, বিশেষ করে গ্রামে মহিলাদেও মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলে দেয়ার কাজে নিজেদের সম্পৃক্ত করতে সরকারের নীতিমালা চাইছে।

[৬] তারা মানুষদেও ত্রাণ পাওয়া ও এর স্বচ্ছতার জন্য সচেতন হতেও কাজ করবে বলে জানিয়েছে। তারা গণনার বাইরের মানুষ বিশেষ করে শারিরিক ও মানসিক প্রতিবন্ধি, অতিদরিদ্র নারী, বৃদ্ধ, ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষ, যাদের ন্যাশনাল আইডি কার্ডও নেই। এমন মানুষকে সনাক্ত করার কাজেও এনজিওদেও সম্পৃক্ত করতে সরকারকে অনুরোধ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়