শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে বিসিকের ১৬ সুপারিশ

নজরুল ইসলাম : [২] স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০,০০০ কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল বিতরণে সুপারিশমালা প্রস্তুত করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সুপারিশমালা শিল্প মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

[৩] কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে জাতীয় শিল্পনীতি-২০১৬ এর সংজ্ঞা অনুসরণ।

[৪] জাতীয় শিল্পনীতি-২০১৬ এ উল্লিখিত উচ্চ অগ্রাধিকার, অগ্রাধিকার, সেবা এবং কৃষিভিত্তিক কর্মকাণ্ড ও কৃষিপণ্য/খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাসহ অন্যান্য অপ্রচলিত খাতের উদ্যোক্তাদের বিবেচনায় আনা।

[৫] একটি সহজবোধ্য গাইডলাইন প্রণয়ন-

১. বিসিক শিল্প নগরীতে অবস্থিত শিল্প ইউনিটগুলো, লবণ চাষী এবং লবণ প্রক্রিয়াজাতকরণ মিল, চামড়া ও চামড়াজাত শিল্প প্রতিষ্ঠান, জামদানি শিল্প প্রতিষ্ঠান, মৌ-চাষী, হালকা প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান, প্লাাস্টিক শিল্প প্রতিষ্ঠান, মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান, সাব-কন্ট্রাকটিং তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠান, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং বিসিক নিবন্ধিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি লাঘবে বিসিক ও শিল্প মালিক সমিতির যৌথ সুপারিশের ভিত্তিতে প্রণোদনা প্যাকেজ অনুযায়ী এসব শিল্পের উদ্যোক্তাদের ঋণ প্রদান করা।
২. নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করা।
৩. ছয় মাস বা এক বছরের গ্রেস পিরিয়ডসহ ৫ বছর মেয়াদে ঋণ প্রদান করা।
৪. বিদ্যমান ঋণ গ্রহীতা উদ্যোক্তাদেরকে তাদের স্ব স্ব ব্যাংক থেকে বর্তমান ঋণ সুবিধার পাশাপাশি এই প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রদান করা।
৫. খাতভিত্তিক সর্বোচ্চ ঋণের সীমা নির্ধারণ করা।
৬. উদ্যোক্তাদেরকে সহায়ক জামানতের পরিবর্তে ব্যক্তিগত, সামাজিক ও গ্রুপ গ্যারান্টিকে জামানত হিসেবে এবং প্রযোজ্য ক্ষেত্রে জামানত ব্যতিরেকে সহজ শর্তে শুধু একটি ইউনিফর্ম আবেদনের মাধ্যমে এই প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়