শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটির রাস্তাায় আনারস নষ্ট হওয়ার তথ্য মিথ্যা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নজরুল ইসলাম: [২] ভিটামিন সিয়ের অন্যতম উৎস আনারস রাঙামাটির রাস্তায় পড়ে থাকছে এবং নষ্ট হচ্ছে এমন তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন অনেকে।

[৩] এই প্রসঙ্গে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি জেলার উপ-পরিচালক পবন কুমার চাকমা বলেন, প্রতিদিন ঢাকায় যাচ্ছে আনারস। এখনকার আনারসগুলো আগাম জাতের। বাছাই করে ঢাকায় পাঠানো হচ্ছে। বাকিগুলো হয়তো রাস্তায় পড়ে থাকছে।

[৪] তিনি বলেন, এবার ২,১৫০ হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে।

[৫] জেলায় আনারস সংরক্ষণের কোনও ব্যবস্থা এখনও নেই বলে জানান তিনি।

[৬] তবে আনারস থেকে চিপস তৈরির একটি প্রকল্পের কাজ চলমান।

[৭] তিনি আরও বলেন, পরিবহনের ক্ষেত্রে কোনও অসুবিধাও হচ্ছে না, জেলা প্রশাসক সব ধরনের সহযোগিতা করছেন।

[৮] মৌসুমের আনারস মে মাসের মাঝামাঝিতে উঠবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়