শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় করোনা উপসর্গে নারী ও শিশুর মৃত্যু

আব্দুম মুনিব, কুষ্টিয়া :[২] কুষ্টিয়ায় করোনা উপসর্গে নারী ও তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তারা জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। এরমধ্যে শিল্পী খাতুন নামে এক নারী ১০দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। নিহত শিল্পী খাতুন কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা।

[৩] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) তাপস কুমার সরকার জানান, ১০ আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’র পাঠানো হয়েছিল। সেখান থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

[৪] এদিকে জেলার দৌলতপুর উপজেলায় শাওন নামে ৩ বছরের এক শিশু জ্বর ও বমি করতে করতে মারা যায়। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শাওন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের জুয়েল প্রামানিকের ছেলে।

[[৫]স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে শিশুটি বমি ও গলার ভেতর গড়গড়া হতে থাকলে তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। খবর পেয়ে বিকেল ৪টার দিকে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে নিয়ে মৃত শিশুর শরীর থেকে করোনা নমুনা সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়