শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান

আনিস তপন: [২] করোনাভাইরাস প্রতিকার করতে সরকার বন্ধ করে দিয়েছে সবকিছু। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো পড়েছে বেকায়দায়। সরকার তাদের সাহায্য করতে নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

[৩] প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। আজ (বুধবার) কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। যার মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

[৪] যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

[৫] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।’

এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

  • সর্বশেষ