শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের করোনা সতর্কতার পর নাগরিকদের বিচ্ছন্ন হওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার

শাহনাজ বেগম: [২] বুধবার দেশটির সরকারের মুখপাত্র ইয়োশিহিদ সুগা নাগরিকদের করোনা বিস্তার ঠেকাতে একে অন্যের সাথে কথোপকথন শতকরা ৭০ ভাগ সীমাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। রয়টার্স, দ্য টেলিগ্রাম

[৩] জাপানের মিডিয়া রিপোর্টে সতর্ক করা হয়েছিল যে জরুরি ব্যবস্থা কঠোর না করলে জাপানে ৪ লাখ মানুষ মারা যাওয়া ছাড়াও ৮ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের ভেন্টিলেটর লাগতে পারে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপ্রকাশিত পূর্বাভাস গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জাপান সরকার সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

[৫] সম্প্রতি জাপানে করোনা আক্রান্ত যেসব রোগী শনাক্ত করা হয়েছে তার বেশিরভাগই রাজধানী টোকিওতে। এর প্রেক্ষিতে দেশটির সরকার টোকিও ছাড়াও আরও ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। এরমধ্যে ওসাকাও রয়েছে। দিনের কর্মঘণ্টা কমানো হলেও যানবাহন, অফিস-আদালত, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যবসা প্রতিষ্ঠান চলছে। ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ডে আগের চেয়ে কিছু যাত্রী কমলেও ভিড় কমেনি।

[৬] জাপানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি এবং মারা গেছেন ২শ’ জন। প্রথমদিকে করোনার প্রকোপ বেশি থাকলেও পরবর্তীতে কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়