শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌথভাবে করোনা পরীক্ষার কিট উৎপাদন করছে ইরান ও তুরস্ক

ইয়াসিন আরাফাত : [২] ইরানের একটি প্রাযুক্তি বিষয়ক কোম্পানি তুরস্কের একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদন করতে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটি সপ্তাহে ১০ লাখ কিট তৈরি করবে বলে ঘোষণা করেছে। আলজাজিরা

[৩] ইরানের পারসিয়ান সিসমোগ্রাফ নামের ওই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আলী সাইফপুর আবুল হাসানি জানিয়েছেন, তারা তুরস্কের ওই প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব কিট তৈরি করবেন। এরইমধ্যে যৌথভাবে তৈরি করা এ কিট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অর্জন করেছে। বার্তা সংস্থা ইরনা

[৪] সাইফপুর আবুল হাসানি বলেন, আগামী সপ্তাহে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ কিট উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে সপ্তাহে ১০ লাখ কিট উৎপাদন করা হবে।

[৫] ইরানি কোম্পানির এ কর্মকর্তা জানান, তুরস্ক আমেরিকা থেকে করোনাভাইরাস পরীক্ষার কিট আমদানির চেষ্টা করছে অথচ আমেরিকাতেই করোনাভাইরাস পরীক্ষার জন্য কিটের প্রচুর চাহিদা রয়েছে। সেক্ষেত্রে পারসিয়ান এই কোম্পানির কিট তুরস্কের জন্য বিরাট বড় সহযোগিতার কারণ হতে পারে।

  • সর্বশেষ