শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য জানিয়েছেন।

[৩] গ্রেপ্তার আজিবার সরকার উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে মৃত মোকিম উদ্দিন সরকারের ছেলে।

[৪] গত ১১ এপ্রিল দুপুর ৩টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে নিহত গৃহবধূ আনজেরা খাতুনের স্বামী আজিবার সরকার ছেলে রানা ও তার বৌ ছাদিয়া জোরপূর্বক তার বাবার বাড়ির জমি বিক্রি করার কথা বলে। কিন্তু তিনি রাজী না হওয়ায় গেল কয়েকদিন থেকে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি চলতে থাকে।

[৫] এরই জের ধরে প্রথমে মাথায় আঘাত করে ও পরে পিটিয়ে আনজেরাকে খুন করা হয়। ঘটনার পর এলাকাবাসী ছাদিয়াকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাদিয়াকে আটক করে ।

[৬] ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, এ ঘটনায় নিহতের চাচাতো বোন আলেয়া বেগম পরদিন সকালে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক প্রধান আসামি আজিবার প্রামাণিককে সোমবার রাতে উপজেলার দাশুড়িয়ায় অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ