শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো ঘরে বসে পহেলা বৈশাখ উৎযাপন, বাহিরে তৎপর থাকবে পুলিশ

আব্দুল্লাহ মামুন: [২] করোনা ভাইরাসের বিস্তার রোধে পহেলা বৈশাখে সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দিনটি উদযাপনে কেউ যেন ঘর থেকে বের না হন সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

[৩] এবারেই প্রথম নগরবাসীসহ দেশের সকল মানুষকে ঘরে বসে পহেলা বৈশাখ উৎযাপন করার নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

[৪] সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া প্রধান মাসুদুর রহমান বলেন, সব কিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে পহেলা বৈখাশের কোনো অনুষ্ঠানও হবে না। তারপরও আমরা সতর্ক আছি। কোনোভাবেই মানুষ ঘর থেকে বের হয়ে যেন রাস্তায় জড়ো হতে না পারে। যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন হতো এর মধ্যে সেগুলোও বন্ধ নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, পহেলা বৈশাখকে ঘিরে কোন অনুষ্ঠান করা যাবে না সব কিছু স্বাভাবিক ভাবে বন্ধ থাকবে। এরপরও পুলিশের সকল সদস্যদের নির্দেশ দেওয়া আছে জনসমাগম সম্ভাব্য জায়াগা গুলোতে সর্তক অবস্থায় থাকার জন্য।

[৫] পুলিশ জানিয়েছে, সব অনুষ্ঠান স্থগিত থাকলেও এদিন অতি উৎসাহী লোকজনকে নজরে রাখা হচ্ছে। তারা যেন মুখোশ বহন, মানুষের বিরক্তির কারণ ভুবুজেলা না বাজাতে পারে সেদিকে সতর্ক আছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, পাড়া-মহল্লার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সব স্থানে সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। কেউ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ