শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ নওফেলের

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কেউ সর্দি-কাশি বা জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হটলাইনে যোগাযোগ করবেন। আপনারা করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে যার যার ঘরে অবস্থান করবেন।

[৩] রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় সদরঘাট ইসলামিয়া কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু যুব-ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীর মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] নওফেল বলেন, খাদ্য সংকটের কথা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানোর কর্মসূচি ঘোষণা করেছেন। অনেকে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে এসেছেন, যাতে অন্তত দুমুঠো ডালভাত খেয়ে হলেও করোনার ভয়াল থাবা থেকে মুক্ত থাকা যায়।

[৫] এসময় তিনি নগরবসীকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়