শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশী এক চিত্রনায়কের বাবা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত

মাসুদ আলম :[২] বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হন।

[৩] ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খান তার নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

[৪] জানা গেছে, হেলাল খান বর্তমানে চিকিৎসাধীন বাবার পাশে আমেরিকায় অবস্থান করছেন।

[৫] অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন হেলাল খান। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে ‘জুয়াড়ি’, ‘সাগরিকা’,‘বাজিগর’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, , ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ প্রভৃতি। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

  • সর্বশেষ