শিরোনাম
◈ বিশ্বকাপে কোচ মরিনিয়োর ফেবারিটের তালিকায় ব্রাজিল, আ‌র্জেন্টিনাসহ আ‌রো যেসব দল ◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাজেদের ফাঁসির রায়ে দেশবাসী আনন্দিত, বললেন মোহাম্মদ নাসিম

আবুল বাশার নূরু : [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে। এই ফাঁসির রায় দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত। আবদুল মাজেদ বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে যে সব তথ্য দিয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি।

[৩] রোববার এক ভিডিও বার্তায় মোহাম্মদ নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে।

[৪] তিনি বলেন, এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী, কারা তাকে বিশেষ করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেলো। কীভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে। কীভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তা দেশবাসীকে জানানো প্রয়োজন। খুনির তথ্য অনুযায়ী, এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়