শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইসরায়েলের সাবেক মহিলা এমপিকে মুসলিম হতে বললেন নেতানিয়াহুর ছেলে

ডেস্ক রিপোর্ট : [২]ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের এক সাবেক সদস্যকে মুসলিম হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। তবে এমনটি কটাক্ষের সুরেই বলেছেন তিনি ।

[৩]জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের মধ্যে ইহুদি ধর্মের একটি উৎসব পালন করায় টুইট বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সমালোচনা করেন নেসেটের সাবেক সদস্য স্টেভ শাফফির। আর এ নিয়ে টুইটে শাফফিররের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু। এক পর্যায়ে সাবেক ওই নারী এমপিকে কটাক্ষ করে মুসলিম হতে বলেন বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

[৪]টুইটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু ওই সাবেক এমপিকে উদ্দেশ্য করে বলেন, আপনার ভেতর এবং বাহির কুৎসিত। আপনি আরবের কোন গ্রামে যান এবং মুসলিম হয়ে যান। আর আমাদেরকে শান্তিতে থাকতে দিন। এর জবাবে ইয়ায়ির নেতানিয়াহুকে মিথ্যাবাদী, চতুর, বর্ণবাদী বলে টুইটের জবাব দেন ইসরায়েলের সাবেক নারী এমপি স্টেভ শাফফির। এর আগে ২০১৮ সালে ফিলিস্তিন ও মুসলমানদের নিয়ে কয়েকটি পোস্ট দেওয়ায় ফেসবুকে নিষিদ্ধ হয়েছিলেন বেনজামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

  • সর্বশেষ