শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ১৭ থানা এলাকায় এখনও কেউ করোনা আক্রান্ত হয়নি, সংক্রমণ এড়াতে প্রয়োজন লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ

মাজহারুল ইসলাম : [২] আইইডিসিআর-এর তথ্যানুযায়ী বাড়ি ও এলাকা লকডাউন করে থানা পুলিশ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে উল্লেখিত শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষণটেক থানা এলাকায় এ মরণ ভাইরাসের বিস্তার প্রতিরোধ সম্ভব। যদিও ইতোমধ্যে রাজধানীর ৫০ থানার মধ্যে ৩৩টি থানা এলাকায় ২৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, কোনও এলাকা, মহল্লা, বাড়ি বা গ্রাম যদি পুরোপুরি লকডাউন করা যায়, তাহলে সেখানে যে কোন ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই।

[৪] দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ, আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে ১০ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৪২৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়