শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার অ্যাম্বুলেন্সে মদের হোম ডেলিভারি!

ডেস্ক রিপোর্ট : [২]করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউনের মধ্যে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে করে মাদকের হোম ডেলিভারি দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশের কাছে এমন এক চক্র ধরা পড়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) ভারতের মালদার হাবিবপুর থানার অধীনস্থ আইহো অঞ্চলে হাইওয়ে থেকে অ্যাম্বুলেন্সটিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম স্থানীয় পুলিশের সূত্র দিয়ে জানায়, লকডাউনের মধ্যে ছুটছিল অ্যাম্বুলেন্সটি। পরে পুলিশ তল্লাশি চৌকিতে আটক করে দেখা যায় সেখানে মদের কার্টুন এবং বিদেশি মদ।

[৩]পুলিশ জানায়, ওই অ্যাম্বুলেন্সটি লকডাউনের সময় মদের হোম ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। এসময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাবিবপুর থানা পুলিশ ওই অ্যাম্বুলেন্স ও মদ বাজেয়াপ্ত করেছে। অ্যাম্বুলেন্স করে মদের হোম ডেলিভারির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

  • সর্বশেষ