শিরোনাম
◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে চিতলমারী-টুঙ্গিপাড়া সীমান্তবর্তী সেতুতে চেকপোস্ট :করোনা রোগী সনাক্ত-২

শেখ সাইফুল ইসলাম কবির [২] : বাগেরহাটের চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তবর্তী শেখ লুৎফর রহমান (পাটগাতী) সেতুতে চেকপোস্ট বসানো হয়েছে। শুক্রবার সকালে চিতলমারীর মচন্দপুর ঘাট এলাকায় প্রশাসন ও স্থানীয় জনসাধরণের সহযোগিতায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জরুরি পরিসেবা ব্যতিত সকল প্রকার যান চলাচল ও জনসাধরণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাস্তার এ চেকপোস্ট বসান।

[৩] গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা গ্রামের একই পরিবারের দুই সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে চিতলমারী ও টুঙ্গিপাড়া সেতুর সংযোগ সড়কে এ চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।

[৫] এ ব্যাপারে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, টুঙ্গিপাড়ায় ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে চিতলমারী ও টুঙ্গিপাড়ার এ সেতুতে চেকপোস্ট বসানো হয়েছে

  • সর্বশেষ