শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচতে হাত ধুচ্ছে ছোট্ট প্রাণী, ভিডিও ভাইরাল!

অনলাইন রিপোর্ট: [২] অনেকেই এই কয়দিনেই হাত ধুতে ধুতে বিরক্ত। কেউ কেউ আবার হাতের রেখা ছোট হয়ে যাচ্ছে বলেও হাসিঠাট্টা করছেন। কিন্তু, এর মাঝেই উত্তর আমেরিকার ভাল্লুক প্রজাতির একটি প্রাণী রেকুন-এর হাত ধোয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষের থেকেও পশুরা যে বেশি সচেতন হয়ে উঠেছে, এই ঘটনা চোখে আঙুল দিয়ে তারই প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে। সংবাদ প্রতিদিন

[৩] শুক্রবার সকালেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করেন ভারতীয় ফরেস্ট সার্ভিসের এক অফিসার পরভীন কাসওয়ান। তাতে দেখা যাচ্ছে, মাটিতে দুটি প্লাস্টিকের গামলা রাখা রয়েছে। তার একটিতে রয়েছে শুধু পানি আর অন্যটিতে রাখা সাবানপানি। ছোট্ট রেকুনটি প্রথমে শুধু পানির গামলায় দুটি হাত ডুবিয়ে ধুয়ে নিল। তারপর পাশের সাবান পানির গামলায় সেই হাত দুটি ডুবিয়ে ভাল করে ঘসে ধুয়ে নিচ্ছে। এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে পরভীন কাসওয়ান লিখেছেন, প্রত্যেকে অতি অবশ্যই নিজের হাত খুব ভাল করে ধোবেন। দেখুন রেকুনের দেওয়া সেকেন্ড ডেমো।

[৪] ভিডিওটি এরই মধ্যে প্রায় ২০ হাজার মানুষ দেখে ফেলেছেন। তার মধ্যে এটা লাইক করেছেন ২ হাজারের বেশি মানুষ। কমেন্টে প্রায় সবাই ছোট্ট ওই পশুটির বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, ও তো মানুষের থেকেও স্মার্ট।

[৫] প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ সংস্থার পক্ষ থেকে ২০ সেকেন্ড ধরে বারবার নিজের হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়