শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার বিপদে তরুণরা, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯ জনই ৩১ থেকে ৪০

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : তুলনামূলক তরুণরাই করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে দেশে। এর আগে ধারণা করা হচ্ছিল, তরুণদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কম হতে পারে। তবে বাংলাদেশে হয়েছে তার উল্টো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ জনেরই বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। আক্রান্ত হয়েছে চার শিশুও, যাদের বয়স ১০ বছরের চেয়ে কম।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে গত ২৪ ঘন্টায়। ছয়জন মারা গেলেন করোনায় ভুগে। এদের তিন জন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং অপরজন পটুয়াখালীর। এর মধ্যে পাঁচ জন পুরুষ, একজন নারী। ছয় জনের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী দুজন, ৫০ থেকে ৬০ বছর বয়সী দুজন, ৬০ থেকে ৭০ বছর বয়সী একজন এবং সত্তরোর্ধ্ব ব্যক্তি রয়েছেন একজন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় যারা নতুন করে সংক্রমিত হলেন, তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন মহিলা। এই ৯৪ জনের মধ্যে ১০ বছরের চেয়ে কম বয়সী চারটি শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এছাড়া ছয় জনের বয়স ১১ থেকে ২০ বছর। ১২ জনের বয়স ২১ থেকে ৩০ বছর। সবচেয়ে বেশি ২৯ জন আক্রান্ত হয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৬ জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন আক্রান্ত হয়েছেন ২৪ ঘণ্টায়। আর এই সময়ে ৬০ থেকে ৭০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন সাত জন।

 

  • সর্বশেষ