শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মাসুদ আলম: [২] শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ওসমানের (৪৮) মৃত্যু হয়। তার এক চাচাতো ভাই একই উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

[৩] স্থানীয়রা জানান, ওসমান স্থানীয় একটি পাটকলে কাজ করতেন। সমগ্র দেশ লকডাউন থাকায় ক’দিন ধরে এলাকায় মাটি কাটার কাজ করছিলেন তিনি। বেশ কিছুদিন থেকেই ওসমান শ্বাসকষ্টে ভুগছিলেন। গত পাঁচ থেকে সাতদিন তার শরীরে জ্বর, সর্দি-কাশি দেখা দেয়। কোনো ডাক্তারের পরামর্শ না নেওয়ায় গত তিন দিন থেকে তার ডায়রিয়া শুরু হয়।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে গিয়ে ওই নিহতের নমুনা সংগ্রহ করে এবং দ্রুত মরদেহ দাফন করার নির্দেশনা দেন। ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ