শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে বান্দরবানে পালিত হবে না বৌদ্ধ সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান

বান্দরবান প্রতিনিধি : [২] পাহাড়ে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের সাংগ্রাই ও বৈসাবি মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় পালিত হবে না।

[৩] পার্বত্য এ জেলায় সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বর্ষবরণ সাংগ্রাই ও বৈ সা বি পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] শুক্রবার (১০ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এ তথ্য জানান।

[৫] পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জানান ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় দুস্থ অসহায় ১৭৫০০ পরিবারের মাঝে ২'শ মেট্রিক টন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং করোনা ভাইরাস কে কেন্দ্র করে সকল রকম সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান বর্জন করা হয়েছে। এছাড়াও তিনি সকলের নিরাপত্তার জন্য জনসমাগম থেকে বিরত থাকার আহ্বান জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়