শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দোয়া, ইস্তেগফার ও ইবাদতের মধ্যদিয়ে করোনা থেকে মুক্তির বার্তা বয়ে আনুক পবিত্র শবে বরাত

সিরাজুল ইসলাম (রাজ) : [২] একটি বছর পর আবারও হাজির হয়েছে মুসলিম জাতির পুণ্যময় রজনী লাইলাতুম মিন নিসফি শাবান। যা আমাদের দেশে শবে বরাত নামে সমধিক পরিচিত। ফার্সি শব অর্থ রাত্রি এবং বরাত অর্থ মুক্তি। অতএব, শবে বরাতের অর্থ হলোÑমুক্তির রাত। কেউ কেউ ভাগ্য রজনীও বলে থাকে।

[২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে মানুষ এখন ঘরবন্দি। জীবন স্থবির হলেও চাঁদের আবর্তনে বছর ঘুরে এসেছে মহিমান্বিত রাত। করোনা ঠেকাতে গত ২৬ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। এ বছর শবে বরাতের ছুটি পড়ে গেছে করোনার বন্ধে।

[৩] অনেকেই বিশ্বাস করেন, এ রাতে ভাগ্য নির্ধারিত হয়। সে হিসেবে আমরা বলতে পারি, করোনা মুক্তি আর বিশ্ববাসীর জন্য সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছে শবে বরাত। আমাদের প্রত্যাশাও তাই।

[৪] শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রতিবছরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করে থাকে। এবার নেই তেমন কোনো বিজ্ঞপ্তি, কিন্তু রয়েছে ঘরে থাকার কড়া নির্দেশনা। সামাজিক দূরত্ব রক্ষায় পথে পথে রয়েছে পুলিশ।

[৫] গতবছর কেউ কি ভাবতে পেরেছিল ২০২০ সালের শবে বরাত পালন করতে হবে ঘরে? মসজিদগুলো খালি থাকবে, মৃত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করা যাবে না। ইবাদত-বন্দেগির মিশেলে একটা উৎসবের আবহ হারিয়ে যাবে। শবে বরাতের রাতে যে ইবাদত করা হয় তা ফরজ কিংবা সুন্নত নয়, নফল।

[৬] শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

[৭] ইসলামি স্কলারদের মতে, যেহেতু আল্লাহতায়ালা এ রাতে বান্দাদেরকে ডেকে ডেকে রোগ-শোক, অভাব-অনটন, বিপদ-আপদ ও গোনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন, তাই এ রাতকে শবে বরাত বলা হয়। এ রাতে আল্লাহতায়ালা আগামী এক বছরের জন্য মানুষের জীবন-মৃত্যু, ধন-সম্পদ ইত্যাদির ফায়সালা করে থাকেন।

[৮] অদৃশ্য ভাইরাস থেকে মুক্তি ও নিষ্কৃতি লাভের জন্য কায়মনে দোয়া করি। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান ও ক্ষমাকারী। আমাদেরকে ক্ষমা করুন, গোনাহ থেকে পবিত্র করুন, করোনার ভয়াবহতা থেকে রক্ষা করুন, সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন বিশ্ববাসীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়