শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগির সেবায় দুটি হাসপাতাল, চারটি অ্যাম্বুল্যান্স দিয়েছে রিজেন্ট গ্রুপ

লাইজুল ইসলাম: [২] রিজেন্ট গ্রুপের জনসংযোগ কর্মকর্তা তরিক শিবলী জানান, গ্রুপের সত্ত্বাধীকারির পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তাই করা হবে। সেই হিসেবে উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতালে করোনা রোগি রাখার সিদ্ধান্ত হয়েছে। এই হাসপাতাল দুটিতে ৫০ জন করে মোট ১০০ রোগি একই সঙ্গে রাখা যাবে।

[৩] শিবলি বলেন, করোনা রোগিদের জন্য দুটি হাসপাতালে পুরোপুরি প্রস্তুত রয়েছে ৭টি আইসিইউ। আরো কিছু আইসিইউ বসানোর কথা চলছে। যদি রোগি বৃদ্ধি পায় তবে হাসপাতালের ছাদেও আইসোলেশন বেড প্রস্তুত করা হবে। যাতে কোনো রোগি আসলে ফেরত যেতে না হয়।

[৫] জনসংযোগ কর্মকর্তা বলেন, এই মুহুর্তে করোনার কোনো রোগি নেই। তবে যারা আছেন তাদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে করোনা রোগি। কালকে টেস্টের রেজাল্ট পাওয়া যাবে। বলেন, রোগিদের খবর পেলে আমাদের অ্যাম্বুল্যান্স চলে যাবে। তাদের পিক করে নিয়ে আসবে। ইতমধ্যে একটি অ্যাম্বুল্যান্স কুয়েত মৈত্রি হাসপাতালের সামনে স্ট্যান্ডবাই থাকে। আরোকটি অধিদপ্তরের কাছে। দুটি আমাদের কাছে আছে। এই চারটি সব ধরনের খরচ রিজেন্ট গ্রুপ বহন করছে।

[৬] তরিক শিবলী বলেন, করোনা রোগির সংখ্যা বেড়ে গেলে একটি কলেজ ভবনকেও ভাড়া করার প্রস্তুতি চলছে। ঐ ভবনটিকে করোনা রোগির জন্য প্রস্তুত করা হবে। রিজেন্ট গ্রুপের মেলিনা নামের একটি ফোর স্টার হোটেলে কুয়েত মৈত্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়রা থাকছেন। সারাদিন একজনের আসা-যাওয়া আছে। প্রতি রাতে ৭০ জন এখানে থাকেন বলে জানান তিনি।

[৭] শিবলী বলেন, ১৭ ওয়ার্ড বয়, ৪ নিরাপত্তা কর্মী, ২৫ কর্মকর্তা দুই হাসপাতাল মিলিয়ে কাজ করবে। এদের জন্য সুরক্ষা পোশাক সরবরাহ করা হয়েছে। সংগ্রহে পর্যাপ্ত পিপিই আছে।

  • সর্বশেষ