শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের সব ট্রফি বিক্রি করে করোনা তহবিলে অর্থ দিলেন ১৫ বছরের ভারতীয় গলফার

স্পোর্টস ডেস্ক : [২] সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, সানিয়া মির্জা ও ম্যারি কমের মতো তারকাদের পাশে নাম লেখালেন ভারতের ১৫ বছর বয়সী গলফার অর্জুন ভাটি। নিজের ক্যারিয়ারে যতো পুরস্কার পেয়েছেন, সবগুলো বিক্রি করে ভারতের করোনা সেবার তহবিলে দান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা ফান্ডে মোট ৪ লাখ ৩০ হাজার রুপি দান করেছেন তিনি।

[২] বয়স ১৫ হলেও অর্জুনের গলফ ক্যারিয়ার বেশ সাফল্যমণ্ডিত। সেই ৭ বছর বয়সে ক্যারিয়ার শুরু করে সবমিলিয়ে এখনও পর্যন্ত তার অর্জন ছিল ১০২টি ভিন্ন ভিন্ন ট্রফি। বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতিতে ১০২ জন ভিন্ন মানুষের কাছে এই ট্রফিগুলো বিক্রি করেছেন তিনি।

[৩] বিশ্ব জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার। আর জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার শিরোপা ছিল অগণিত। সবগুলোই তিনি বিক্রি করে দিয়েছেন মহৎ উদ্যোগে।

[৪] ভারতীয় সংবাদ মাধ্যমকে অর্জুন বলেছেন, আপনারা সবাই জানেন, আমাদের দেশ এখন চরম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। খুবই সংকটময় পরিস্থিতির উদ্ভব ঘটেছে। আমি সবাইকে আহ্বান জানাবো দেশের সাহায্যে এগিয়ে আসার জন্য। নিজের সাধ্যমত অংশগ্রহণ করুন।

[৫] ক্যারিয়ারে অর্জিত এ ট্রফিগুলো নিজের পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছেই বিক্রি করেছেন বলে জানান অর্জুন। তবে ট্রফিগুলো এখনও তার বাড়িতেই রয়েছে। লকডাউন শেষ হলেই পৌঁছে দেবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়