শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসার বেশি পিছিয়ে দেশের বেসরকারী হাসপাতালগুলো

তিমির চক্রবর্ত্তী : [২] করোনা মহামারি ঠেকাতে হাসপাতালে নেই পযাপ্ত চিকিৎসা সরঞ্জাম। স্বস্তি নেই চিকিৎসকদের মাঝে। প্রয়োজনীয় সরঞ্জাম না পাওয়ার অজুহাতে চিকিৎসা থেকে দুরে থাকছেন হাসপাতাল কর্মীরা। এতে চিকিৎসা বঞ্চিত অন্য রোগীরাও। আবার কোন কোন হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই বন্ধ রেখেছে সব কার্যক্রম। যমুনা টিভি

[৩] এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালেক বলেন, ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি অনেক প্রাইভেট হাসপাতাল, অনেক ক্লিনিক, অনেক চেম্বার তারা বন্ধ করে গেছে। সেখানে এখন তালা ঝুলছে। আমরা তালিকা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

[৪] তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে যদি ডাক্তাররা ভয়ে হাত গুটিয়ে নেয়, তবে রোগীরা যাবে কোথায়? তারা সুসময়ে থাকবে আর দু:সময়ে থাকবে না সেটা তো হতে পারে না।

[৫] ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ বিশ্বাস আক্তার হোসেন বলেন, করোনা আতঙ্কে যদি আমরা পুরোপুরি হাসপাতাল বন্ধ করি, তবে না কোভিডের চিকিৎসা হবে, না অন্য চিকিৎসা হবে।

[৬] তিনি আরও বলেন, আমাদের সাথে নার্সসহ অন্য স্বাস্থ্য কর্মীরাও থাকে। স্বাস্থ্য সুরক্ষার জন্য স্থানীয়ভাবে বা বাহির থেকে আরও বেশী পিপিই সংগ্রহ করতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়