শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন মোহাম্মদ নাসিম

আবুল বাশার নূরু: [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি আবদুল মাজেদ শুধু ১৫ আগস্টের হত্যাকাণ্ডেই জড়িত নন, ৩ নভেম্বর জেলখানায় ঢুকে জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের অন্যতম আসামি সে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

[৩] তিনি বলেন, করোনার মহাদুর্যোগের মধ্যেও একটি স্বস্তিদায়ক খবর জেলহত্যায় একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মাজেদ গ্রেফতার হয়েছে। এতে দেশবাসীর সঙ্গে আমরাও খুশি। দীর্ঘ পাঁচ যুগ পরে জাতির পিতা ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে জড়িত একজন জঘন্য ও বিশ্বাসঘাতক খুনি মাজেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী যে বিচক্ষণতা ও সাহসের পরিচয় দিয়েছে, সেজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

[৪] নাসিম বলেন, খুনি মাজেদের মৃত্যুদণ্ড বাস্তবায়নের আগে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে কাদের নির্দেশে জেলখানার অভ্যন্তরে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এই খুনি কীভাবে প্রায় কয়েক যুগ ভারতের কলকাতায় কাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় আত্মগোপন করেছিল। সেই ব্যক্তি ও গোষ্ঠীর মুখোশ উন্মোচন হওয়া দরকার। এটি ভালোভাবে করা হলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্য পলাতক খুনিদেরও খুঁজে বের করা সহজ হবে।

[৫] তিনি বলেন, আমি এটা জেনে বিস্মিত হয়েছি, এই খুনির সহধর্মিণী একজন চিকিৎসক। তাকে এবং তার পরিবারকে সাবেক সেনাশাসক জিয়াউর রহমানের আমলেই ক্যান্টনমেন্টের ভেতরে একটি বাসা বরাদ্দ করা হয়েছিল। আজ নতুন করে প্রমাণিত হলো জিয়াউর রহমানই ছিলেন এই খুনিদের মূল পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দাতা।

[৬] মঙ্গলবার এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়