শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিডিবি’র লোকসান কমছে

সোহেল রহমান : [২] চলতি ২০১৯-২০ অর্থবছরে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ (বিপিডিবি)-এর নীট লোকসান প্রাক্কলন করা হয়েছে ৮ হাজার ৭১৮ কোটি টাকা।

[৩] গত ২০১৮-১৯ অর্থবছরে সংস্থাটি লোকসান দিয়েছে ১০ হাজার ২৭১ কোটি টাকা। [৪] সে হিসাবে লোকসান কমছে ১ হাজার ৫৫৩ কোটি টাকা।

[৫] জানা যায়, রাষ্ট্রায়ত্ত ১৩টি লোকসানী প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে পিডিবি।

[৬] গত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থাটি টানা লোকসান দিয়ে আসছে।

[৭] পিডিবি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সংস্থার মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৫৭৩ কোটি টাকা। এর মধ্যে বিক্রয় বাবদ ৩৬ হাজার ৯৬২ কোটি ৭১ লাখ টাকা এবং অ-পরিচালন খাতে ৬১০ কোটি ৮৩ লাখ টাকা আয় ধরা হয়েছে।

[৮] অন্যদিকে সংস্থার মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৪৬ হাজার ২৯১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৩ হাজার ৭৩২ কোটি টাকা এবং অ-পরিচালন খাতে ব্যয় ২ হাজার ৫৫৯ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়