শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনা হাসপাতালের ড্রাম থেকে জীবিত নবজাতক শিশুটির উদ্ধারের চার ঘণ্টা পর মৃত্যু

মো: সাগর আকন, বরগুনা প্রতিনিধি : [২] জেলার জেনারেল হাসপাতালে পরিত্যক্ত ব্লিচিং পাউডারের একটি ড্রাম থেকে জীবিত ছেলে নবজাতক উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু জীবত পাওয়ার চার ঘন্টা পর শিশুটি মৃত্যু হয়।

[৩] রোববার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে হাসপাতালের বাথরুমের সামনে রাখা একটি ড্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়ছিল।

[৪] হাসপাতাল সূত্রে জানা যায়, ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গেছে।

[৫] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, গত কয়েকদিনে দুইজন মাত্র প্রসূতি মা ভর্তি হয়েছিলেন। ডেলিভারির পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু কারা এই বাচ্চা ফেলে গেছে এখনো বলা যাচ্ছে না। ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে যাওয়ায় শিশুটিকে বাচানো যায়নি।

[৬] ডা. সোহরাব উদ্দিন আরও বলেন নবজাতকের বয়স মাত্র কয়েক ঘণ্টা। সুযোগ বুঝে বাইরে থেকে কেউ এসে রেখে গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে আমাদের অনুসন্ধান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ