শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি নেতা আমির খসরু’র প্রশ্ন, এটাতো এক ধরনের ঋণ

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের পক্ষ থেকে যে জিডিপির ৩% অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকা যে প্যাকেজ প্রস্তাব দিয়েছে তা অনুদান হিসেবে দেয়ার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে তা ঋণ হিসেবে দেয়া হয়েছে। তাহলে তো হবে না। তবে ৯ শতাংশ হারে সুদের বিপরীতে যে ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে এটাকে আমরা স্বাগত জানাতে পারি। এই ভর্তুকির পরিমাণও তো কম।

[৩] সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, যেখানে শিল্প প্রতিষ্ঠান সচল রাখা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা কাজ করার সুযোগ পাচ্ছে না সেখানে মালিকরা ঋণ নিয়ে তা কিভাবে পরিশোধ করবে? কাজ করতে না পারলে পরিশোধের তো সুযোগই থাকবে না। সরকার গার্মেন্ট প্রতিষ্ঠানগুলোকে যে ৫হাজার কোটি টাকার প্রণোদনার কথা বলছে সেখানেও ২শতাংশ হারে সুদের কথা বলা হয়েছে। এটা তো আসলে একটা লোন।

[৪] বিএনপির এই নেতা বলেন, ঋণ সুবিধা নয় আমরা বলেছি সরকারের অনুদান যেমন শিল্প প্রতিষ্ঠানের জন্য দিতে হবে। এছাড়া শ্রমিকদের জন্য যে সাবসিডি দেওয়া হবে সরাসরি তা শ্রমিকদের ব্যাংক একাউন্টে যেতে হবে। কিন্তু যতুটুকু জানতে পেরেছি তাতে এই ধরনের কোনো ঘোষণা নেই প্রধানমন্ত্রী প্রস্তাবে।
তিনি বলেন, টাকা তো অনুদান হিসেবে দিতে হবে। ঋণ দিয়ে তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। আর এটা যদি পূরণ করা সম্ভব না হয় তাহলে তো প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়