শিরোনাম
◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  ট্রাম্পকে ‘সোশিয়োপ্যাথিক জোকার’ আখ্যা দিয়ে চমস্কি বললেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা আগেই জানানো হয়েছিলো, ট্রাম্প পাত্তা দেননি

দেবদুলাল মুন্না : [২] নোয়াম চমস্কি বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে করা জনস হপকিনস ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ সিকিউরিটির ‘ইভেন্ট ২০১’ নামে এক গবেষণায় গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস প্রকট আকারে ছড়িয়ে পড়বে বলা হয়েছিল। কিন্তু মহামারির সম্ভাব্য আবির্ভাবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের স্বার্থ জড়িত ভেবে ট্রাম্প সেসময়ে পদক্ষেপ নেননি।

[৩] নিজের কার্যালয়ে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা নোয়াম চমস্কি ক্রোয়েশিয়ার দার্শনিক ও লেখক সার্কো হর্ভাটের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। সূত্র:ফরেন পলিসি।

[৪] চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ভূমিকা নেওয়া শুরু করেছিল এবং করোনা সংক্রমণের প্রথম ভাগে এই দেশগুলো পরিস্থিতি মোটামুটি সামাল দিতে পেরেছে।

[৫]চমস্কি বলেন, ‘ ডোনাল্ড ট্রাম্প একদিন বলেন, এটা কোনো সংকটই নয়। এটি সাধারণ ফ্লুর মতো। পরের দিন তিনি বলেন, এখন ভয়াবহ সংকটের সময় এবং আমি এসবই জানতাম। এর পরের দিনই তিনি আবার বলেন, আমাদের সবাইকে সবার কাজে ফিরে যেতে হবে। কারণ, আমার নির্বাচনে জিততে হবে।’

[৬]চমস্কির মতে,ট্রাম্পের এমন খেয়ালি চিন্তার মাশুল দিচ্ছে এখন মার্কিনরা।

  • সর্বশেষ