শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা আশঙ্কা ছিলো, তাই শুরু হলো!

শাকিল আহমেদ : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন চিত্রগ্রাহক করোনায় আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসা ওই টেলিভিশনের আরও ৪৭ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে... সেখানে কতো চেনা মুখ ... তাদের চেহারা মনে ভাসছে। দিব্বি দেখতে পাচ্ছি এরপরও নিউজরুম অ্যাক্টিভ, বাকি কর্মীরা কাজ করেই যাচ্ছেন, ক্যামেরার সামনে এরপরও দাঁড়িয়েছেন রিপোর্টার। কারণ মিডিয়া বন্ধ হয় না। একজন ডাক্তার করোনায় আক্রান্ত হলে তিনি যেমন কোয়ারেন্টাইনে চলে যান, হাসপাতাল চলতেই থাকে, মিডিয়াও একই রকম।
তার উপর করোনায় মিডিয়াও এখন ফ্রন্টলাইন যোদ্ধা, কারণ সচেতনতা এ যুদ্ধ জয়ের বড় অস্ত্র। কিন্তু আমি ভাবছিÑ ক্যামেরাম্যান ছেলেটির কথা। সত্যিই যদি কিছু হয়ে যায় তার দায় আমরা কীভাবে নেবো? আগামীকাল আমাদের বা আরেকটি টেলিভিশনেও যে কেউ আক্রান্ত হবেন না, তার সর্বোচ্চ সুরক্ষা কি আমরা নিয়েছি? এই যে জীবনবাজি রেখে সংক্রমিত এলাকায় যে গণমাধ্যম কর্মীরা কাজ করেন, তাদের পেশার সুরক্ষাইবা কেমন আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়