শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্ত্রী যাওয়ার আগে হাসপাতালে থুতু ছিটালেন রোগীরা

নিউজ ডেস্ক : [২] স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার খবর শুনে হাসপাতালে থুতু ছিটালেন করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা রোগীরা। শুক্রবার এমন ঘটনাই ঘটেছে ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায়। ঝুম বাংলা

[৩] ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মার গোলঘাটের সিভিল হাসপাতালে করোনা চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যাওয়ার কথা ছিলো। জানা গেছে, করোনা রোগীদের সংস্পর্শে আসায় ওই হাসপাতালে ৪২ জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

[৪] হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, রোগীরা হাসপাতালের পুরো ওয়ার্ডজুড়ে থুতু ফেলে। এমনকি জানাল দিয়েও হাসপাতালের কর্মীদেরকে লক্ষ্য করে থুতু ফেলতে শুরু করেন। পরে হাসপাতালের কর্মীরা কোনমতে দৌড়ে ওই জায়গা ত্যাগ করেন।

[৫] এ বিষয়ে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্তা বিশ্বাস শর্মা বলেন, গোলাঘাটে কোয়ারেন্টাইনে থাকা অনেই মনে করছেন যে তারা সুস্থ আছেন। আমরা জোর করে তাদেরকে আটকে রেখেছি। আমি দুঃখিত এ কারণে যে তারা জানালা দিয়ে পর্যন্ত থুতু ছিটিয়েছে। তাদের এ বিষয়ে সচেতন থাকা উচিৎ ছিলো।

[৬] আসামে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন। ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯শ ২ জন । মারা গেছেন ৬৮ জন।

  • সর্বশেষ