শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বর আছেন অন্তরেই, ধর্মীয় স্থানে ভিড় করবেন না: রহমান

মুসফিরাহ হাবীব: [২] ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি লক্ষ্য করে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন দেশটির বিশিষ্ট সঙ্গীতস্রষ্টা এ আর রহমান। সম্প্রতি দিল্লি মসজিদে তাবলিগ জামাত-এ বহু মানুষের সমাগম থেকে বহু মানুষ আক্রান্ত হওয়ার যে ঘটনা সামনে এসেছে, তার সূত্র ধরেই তিনি টুইটারে বিশেষ বার্তা দিয়েছেন। এ সময়ে কোনও ধর্মীয় স্থানে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

[৩] এ প্রসঙ্গে টুইটারে রহমান লেখেন, ”ঈশ্বর আপনার অন্তরেই আছেন। বর্তমান অবস্থায় ধর্মীয় স্থানে জড়ো হয়ে আরও বিপদ ডেকে আনবেন না। সরকারের উপদেশাবলী মেনে চলুন। কয়েক সপ্তাহের এই আইসোলেনশ আপনাকে আরও বহু বছরের আয়ু দিতে পারে”। তিনি লেখেন, ”ভাইরাস ছড়িয়ে আশেপাশের মানুষের জীবনে বিপদ ডেকে আনবেন না। এই অসুখে অনেক সময় কোনও উপসর্গও দেখা যায় না। আপনি নিজে সংক্রামিত কি না, তা আপনি নিজেই বুঝতে পারবেন না।”

[৪] আর এ সময়ে ভুয়া খবর না ছড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছেন, “এতে আতঙ্ক এবং উদ্বেগ দুই-ই বেড়ে যায়।” সময়টা কঠিন। এক অদৃশ্য শত্রু সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তাই এসময় সব ভেদাভেদ ভুলে সেই শত্রুর বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়