শিরোনাম
◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু ◈ হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা ◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ অতিমহামারীর কারণে কমে গেছে ভূপৃষ্ঠের কম্পন, ফল হতে পারে স্থায়ী

আসিফুজ্জামান পৃথিল: [২] একসময়ের জনবহুল শহুরে রাস্তাগুলো শূন্য পড়ে আছে। হাইওয়ে ট্রাফিক বলতেও প্রায় কিছুই নেই। ঘরের বাইরে মানুষের সংখ্যাও অনেক কম। সারা পৃথিবীজুড়ে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে ভূপৃষ্ঠের উপরেও। সিএনএন

[৩] বিশ্ব জুড়েই সিসমোলজিস্টরা অনেক কম সিসমিক নয়েজ শুনতে পাচ্ছেন। এর কারণ ট্রেন, বাস, কার এবং সাধারণ মানুষের তৈরি কম্পন অদৃশ্য হয়ে গেছে। এ কারণে পৃথিবীর উপরের স্তর একটু কম নড়াচড়া করছে।

[৪] বেলজিয়ামের রয়েল অবজারভেটরির ভূতত্ত¡বীদ এবং সিসমোলজিস্ট থমাস লিকচ প্রথম এই ঘটনা খেয়াল করেন। মধ্য মার্চে ব্রাসেলস এর অ্যাম্বিয়েন্ট সিসমিক নয়েস ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। ক্রিসমাসের ছুটির সময়েও ব্রাসেলস এতো শান্ত থাকে না।

[৫] সবচেয়ে শান্ত হয়ে পড়েছে সারা পৃথিবীর শহুরে এলাকাগুলো। এরকম আরও কয়েকমাস চললে ভূপৃষ্ঠের আচরণ শতবর্ষ আগের মতোই হয়ে যাবে। শহুরে এলাকাগুলোতে এই পরিবর্তন স্থায়ী প্রভাব ফেলবে।

  • সর্বশেষ