শিরোনাম
◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে সেনা সদস্যের পায়ের রগ কেটে হত্যা

এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি: [২] গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে থানা থেকে বাড়ি ফেরার পথে দুই পায়ের রগ কেটে দেয়া আহত আনিচুর রহমান লিটু সরদার (৫০) মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

[৪] লিটু সরদার কাশিয়ানী উপজেলার রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তিনি সাজাইল বাজারে কাপড়ের ব্যবসা করতেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ