শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারো ট্রাম্পের শরীরে ধরা পড়েনি করোনা

ডেস্ক রিপোর্ট : [২] প্রাণঘাতী করোনার থাবায় যুক্তরাষ্ট্র জর্জরিত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি সুস্থ আছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলেও তার শরীরে ভাইরাসটি পাওয়া যায়নি। ইত্তেফাক

[৩] ট্রাম্প জানান, ১৫ মিনিটে করোনার পরীক্ষার ফল দিতে সক্ষম এমন একটি কিট দিয়ে পরীক্ষা করার পর তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি ওই কিট কত দ্রুত কাজ করে সেটি দেখতে চেয়েছিলাম।

[৩] গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই করোনা পাওয়া যায় ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে। এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে। এরপরই করোনা পরীক্ষা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়