শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে শুক্রবার থেকে মুদি,কাঁচামালের দোকানপাট

মোশায়ারা আক্তার জলি : [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাট-বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নিয়মনীতি না মেনে জনসমাগম বেড়ে যাওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দাউদকান্দি উপজেলার গৌরীপুর,ইলিয়টগঞ্জ,রায়পুর সুন্দলপুর,জুরানপুর,নৈয়ার, গোয়ালমারী ও দাউদকান্দি পৌর বাজারসহ অন্যান্য হাট-বাজারগুলোতে শুক্রবার ৩এপ্রিল থেকে শুরু করে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মুদি,মাছ-মাংস,সবজি ও কাঁচামালের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রতিটি বাজার কমিটির সেক্রেটারীর উপস্থিতিতে ব্যবসায়ীদের অবহিত করে হ্যান্ড মাইকে মাইকিং করে এ নিষেধাজ্ঞা জারি করেছে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল ইসলাম খান।জরুরী সেবামূলক ঔষধের দোকান,ইন্টারনেট সেবা,বিকাশের দোকান খোলা থাকবে।

[৩] দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.কামরুল ইসলাম খান জানান,উপজেলার প্রতিটি হাট-বাজারে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসমাগম বেড়ে যায়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।এ নিষেধাজ্ঞা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ