শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১০% বাড়লো

প্রিয়াংকা আচার্য্য : [২] সম্প্রতি রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেল নিয়ে দ্বন্দ্বে মেতে ওঠলে দাম ক্রমশ কমতে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, এ দুই দেশ দাম নিয়ে শীঘ্রই সমঝোতায় আসবে। এর ফলে বৃহস্পতিবারই বেড়ে যায় তেলের দাম।

[৩] ট্রাম্প বলেন, রাশিয়া ও সৌদি আরব, তাদের দুপক্ষের জন্যই এ দ্বন্দ্ব সুফল বয়ে আনবে না। তাই দুই দেশই তেল নিয়ে এ যুদ্ধ কিছুদিনের মধ্যেই মিটিয়ে ফেলবে বলে তিনি আশা করছেন।

[৪] এর আগে ট্রাম্প গত শুক্রবার এনার্জি ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

[৫] এদিকে ব্লুমবার্গ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিড-১৯ এর কারণে বিরতির পর চীন আবারও জ্বালানি তেল কেনা শুরু করেছে।

[৬] প্রসঙ্গত, রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়ে দেয়ায় কমতে থাকে তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয় ২২ ডলারে। তবে বৃহস্পতিবার এই দাম বেড়ে হয় ২৭.৩২ ডলার। সূত্র : সিএনবিসি নিউজ, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়