শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক ক্ষতি সামাল দেবে ফিফা

ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাসের প্রকোপে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলাঙ্গন। বার্সেলোনা, জুভেন্তাসের মতো ক্লাবগুলো ফুটবলারদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ছোটো ছোটো অনেক ক্লাব এই ধাক্কায় দেউলিয়াও হয়ে যেতে পারে।

[৩] এই বিপদে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফা জানিয়েছে, ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশনসহ পেশাদার, অপেশাদার, তৃণমূল পর্যায়েও এই সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। ফিফার বর্তমান রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলার। সেখান থেকে সহযোগিতা দেওয়া হবে বিশ্ব জুড়ে।

[৪] ফিফার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ‘ফিফার শক্ত আর্থিক ব্যবস্থাপনা রয়েছে। এই কঠিন সময়ে তা থেকে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই মহামারিতে ফুটবলের ওপর যে আর্থিক প্রভাব পড়েছে সেটি মূল্যায়ন করে বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতা করার প্রক্রিয়া হাতে নিয়েছে ফিফা।’ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়