শিরোনাম
◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ঢাকার পথে নিজহাতে কুকুরদের খাওয়াচ্ছেন জয়া

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস সঙ্কটে লকডাউন চলার সময় কুকুরদের খাওয়ানোয় ভারতের শ্রীলেখা মিত্রকে নিয়ে হৈ চৈয়ের পর এবার কুকুরদের খাওয়াতে দেখা গেল দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

[৩] ঢাকার রাস্তায় হলুদ কামিজ, সাদা সালোয়ার, মুখে মাস্ক পরে জয়া আহসান দাঁড়িয়েছেন অসহায় কুকুরদের পাশে। মানুষ ঘরবন্দী থাকায় রাস্তার কুকুরগুলো প্রয়োজনীয় খাবার পাচ্ছে না।তাই ২৫/৩০টি কুকুরকে নিজহাতে মুর্গির মাংস, ভাত আর পানি খাওয়ালেন জয়া।

[৪]জয়ার ইংল্যান্ড প্রবাসী ভাই অদিত মাসুদ বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। সেখানেই কুকুরদেরকে খাওয়াতে দেখা গেছে জয়াকে।গত ৫ দিন ধরে জয়া কাজটি করছেন বলে পোস্টে জানিয়েছেন আদিত। জয়াকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে এ প্রত্যাশা অদিতের।

  • সর্বশেষ