শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মনোবল চাঙ্গা করতে দক্ষিণ কোরিয়ার হাসপাতালে সংগীতানুষ্ঠান

মেহেরুবা শহীদ: [২] এই উচ্চাঙ্গ সংগীতের আয়োজন করেছে দেশটির মিয়ংজি হাসপাতাল। বিবিসি

[৩] সেখানে মুখে মাস্ক পরে হাসপাতালের মঞ্চে দাঁড়িয়ে করোনাভাইরাসের চিকিৎসাধীন রোগীদের উদ্দেশ্যে ভায়োলিন বাজিয়ে উচ্চাঙ্গ সংগীত পরিবেশ করেন দেশটির ভায়োলিন বাদক ওন হিউং-জুন। কোরিয়া জোঙ্গাং ডেইলি

[৪] মাইক্রোফোন যুক্তকরা অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করে তা ট্যাবের মাধ্যমে করোনাভাইরাসে আক্রন্ত রোগীদের কাছে পৌঁছে দেয়া হয়। যাতে করে তারা দেয়ালের অপর প্রান্তের অনুষ্ঠানটি সহজে উপভোগ করতে পারেন। কোরিয়া জোঙ্গাং ডেইলি

[৫] ২৭ মার্চ হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে উচ্চাঙ্গ সংগীত পরিবেশনের পর ঐ হাসপাতালের লবিতে আরেকটি পরিবেশনা করেন তিনি। অপর পরিবেশনাটি ছিল ঐ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মীদের জন্য। কোরিয়া জোঙ্গাং ডেইলি

[৬] সংগীতশিল্পীদের মতে, যেহেতু সংগীত মেডিটেশনে কাজ করে তাই এটি রোগীদের আরোগ্য লাভে সহযোগিতা করবে বলে বিশ্বাস করেন তারা। কোরিয়া জোঙ্গাং ডেইলি

  • সর্বশেষ